অ্যাসিড-ক্ষার প্রশমন টাইট্রেশন
Acid-Base Titration (HCl + NaOH)
প্রমাণ ক্ষার দ্রবণের (NaOH) সাহায্যে অজ্ঞাত ঘনমাত্রার অ্যাসিড দ্রবণের (HCl) ঘনমাত্রা টাইট্রেশন পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা।
HCl(aq) + NaOH(aq) \rightarrow NaCl(aq) + H_2O(l) \quad (\Delta H = -57.34 \text{ kJ/mol})মূল বৈজ্ঞানিক তত্ত্ব (Core Theory)
প্রয়োজনীয় যন্ত্রপাতি (Apparatus)
- বুরেট (৫০ মিলি) ও বুরেট স্ট্যান্ড
- পিপেট (১০ বা ২৫ মিলি)
- কনিক্যাল ফ্লাস্ক
- ফানেল ও বিকার
- ওয়াশ বোতল
প্রয়োজনীয় বিকারক ও কেমিক্যালস (Reagents)
- 0.1 M প্রমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ (NaOH)
- অজানা ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ (HCl)
- ফেনলফথ্যালিন নির্দেশক
- পাতিত পানি
🔬 ধাপে ধাপে কার্যপ্রণালী (Step-by-Step Procedure)
বুরেটটি ভালো করে পরিষ্কার করে তাতে ফানেলের সাহায্যে প্রমাণ NaOH দ্রবণ পূর্ণ করো এবং শুন্য (0.0 mL) দাগে সেট করো।
পিপেটের সাহায্যে নিখুঁতভাবে ১০ মিলি অ্যাসিড (HCl) মেপে কনিক্যাল ফ্লাস্কে নাও।
কনিক্যাল ফ্লাস্কে ১-২ ফোঁটা ফেনলফথ্যালিন নির্দেশক যোগ করো (দ্রবণ বর্ণহীন থাকবে)।
কনিক্যাল ফ্লাস্কটি অবিরাম নাড়াতে নাড়াতে বুরেটের স্টপকক খুলে ফোঁটায় ফোঁটায় ক্ষার যোগ করতে থাকো।
যখন এক ফোঁটা ক্ষার যোগ করার পর পুরো দ্রবণটি স্থায়ী হালকা গোলাপি বর্ণ ধারণ করবে, তখনই স্টপকক বন্ধ করে বুরেটের পাঠ নাও।
একই পরীক্ষা অন্তত তিনবার পুনরাবৃত্তি করে গড় পাঠ নির্ণয় করো এবং $V_a S_a = V_b S_b$ সূত্র প্রয়োগ করে ঘনমাত্রা বের করো।